শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআগামী বছরই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া
spot_img
spot_img

আগামী বছরই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক এক জয় পেয়েছে টিম টাইগার্স। দেশে ফিরে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, আগামী বছর আবারও বাংলাদেশকে সিরিজ খেলার আমন্ত্রণ জানাবে অজিরা।

পরের বছরই অস্ট্রেলিয়া থেকে আবারও আমন্ত্রণ পাওয়ার আশা তালহার, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি, এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো অবস্থানে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা দেশের বাইরে গিয়েও ভালো করতে পারি। আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন-ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব আশা করি।’

দেশে ফেরার পর ডারউইনে ম্যাচ জয়ের গল্প আবার নতুন করে বললেন তালহা, ‘আশা ছিল অস্ট্রেলিয়াকে হারাতে পারব। এই বিশ্বাস নিয়েই গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম টেস্টের আগে ভালো প্রস্তুতি ছিল। সবাই মানিয়ে নিয়েছিল ভালোভাবে। অবশ্য প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। সবাই, আপনারাও হয়তো একটু চিন্তিত ছিলেন যে কী হবে অস্ট্রেলিয়ার সঙ্গে।’

তালহা আরও জানান, ‘কিন্তু আমাদের এই বিশ্বাস ছিল, ওইটা হয়তো বাজে দিন গেছে। আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি আমরা ভালো কিছু করতে পারব। সবাই দেখেছেন আমরা কীভাবে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছি।‘

প্রথম টেস্টে জয়ের দিন সকালে ড্রেসিংরুমে কী হচ্ছিল, তা জানিয়ে তালহা বলেন, ‘কিছু অভিজ্ঞতা, কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট জয়, দুনিয়ার বড় বড় মিডিয়া যারা আছে তারাও অনেক কিছু বলছে, তারাও এটা প্রকাশ করেছে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments