বৃহস্পতিবার, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
spot_img
spot_img

আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী সপ্তাহেই ডিভিডেন্ড ঘোষণা করতে ‍যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। এজন্য আগামী ১৬ এপ্রিল কোম্পানিটির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২৫ অর্থবছরের ডিভিডেন্ড আরও বাড়তে পারে। কারণ গত তিনটি প্রান্তিকের মধ্যে প্রথম ও তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে।

২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মিশ্র চিত্র দেখিয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ধারাবাহিকভাবে বেড়েছে, তবে তৃতীয় প্রান্তিকে নগদ প্রবাহ কমেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫):এই প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ০ টাকা ৮১ পয়সা। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ০ টাকা ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ০ টাকা ৪৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৫১ পয়সা, যেখানে ২০২৪ সালের ডিসেম্বর শেষে এটি ছিল ২৮ টাকা ৪৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫):দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ০ টাকা ৯৮ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের ১ টাকা ৭ পয়সার তুলনায় কিছুটা কম। তবে জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত প্রথম ছয় মাসের ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের ১ টাকা ৮৮ পয়সার চেয়ে বেশি। এই সময়ে এনওসিএফপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ারপ্রতি এনএভি বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৮ পয়সায়।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫):তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের ১ টাকা ২২ পয়সার তুলনায় বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রথম নয় মাসে ইপিএস হয়েছে ৩ টাকা ৫১ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের ৩ টাকা ৯ পয়সার চেয়ে উন্নত। তবে এ সময়ে এনওসিএফপিএস কমে দাঁড়িয়েছে ২ টাকা ৭৬ পয়সায়, যা আগের অর্থবছরের একই সময়ের ৩ টাকা ৬৮ পয়সার তুলনায় কম। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেয়ারপ্রতি এনএভি হয়েছে ২৯ টাকা ৯৬ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments