সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্য মেলা
spot_img
spot_img

আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্য মেলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি। সেদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আয়োজনের উদ্বোধন করবেন।

অন্যান্য বার ১ জানুয়ারি থেকে এ মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে গেছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। মাসব্যাপী এ মেলায় এবার সব মিলিয়ে ৩৩০টি স্টল থাকবে।
নতুন বছরের শুরুতেই বাণিজ্যমেলা শুরুর রেওয়াজ বহু বছরের। কিন্তু ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়ে যায়।
আয়োজকদের প্রত্যাশা ছিল, ১ তারিখ না হলেও ১৫ জানুয়ারি মেলা শুরু করা যাবে। কিন্তু সেটাও হয়নি। প্রস্তুতি এবং সার্বিক বিষয় মিলিয়ে তা আরও এক সপ্তাহ পিছিয়ে যায়।
বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)।
ইপিবি জানিয়েছে এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments