ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ আগস্ট, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় ক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ১৯ কোম্পানির শেয়ার। এদিন কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় সংকটে পড়ে শেয়ারগুলো হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডসের গতকালের ক্লোজিং দর ছিলো ২২.১০ টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২২.১০ টাকা। এদিন শেয়ারটির দর অপরিবর্তীত ছিলো।
এদিকে দুলামিয়া কটন স্পিনিং মিলসের সর্বশেষ শেয়ার দর ৭১.১০ টাকায় লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ১০ পয়সা বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমেছে।তাছাড়া ফ্যামিলিটেক্সের (বিডি) সর্বশেষ শেয়ার দর ৪.৯০ টাকায় লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর অপরিবর্তীত ছিলো।
অন্যান্য কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, ইমাম বাটন, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এম.এল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন, প্রাইম ইন্সুরেন্স, প্রাইম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, জাহিন স্পিনং, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments