ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম রাশমিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। প্রেমের সম্পর্ক নিয়ে বহুবার সংবাদের শিরোনামে এসেছেন। যদিও তাদের সম্পর্ক নিয়ে দু’জনই সবসময় চুপচাপ থেকেছেন। তবে একসঙ্গে ছুটি কাটানোর ছবি আর ঘন ঘন জনসমক্ষে উপস্থিত হওয়া জল্পনাকে বারবার উসকে দিয়েছে। এবার রাশমিকার আঙুলে নতুন আংটি দেখে আবারও নেটদুনিয়ায় গুঞ্জন তুঙ্গে। অনেকেই বলছেন, বাগদান সেরেছেন এই দুই তারকা।
সাদা শার্ট, নীল জিনস আর কালো সানগ্লাসে রাশমিকাকে সম্প্রতি দেখা গেছে দুবাই বিমানবন্দরে। এসময় সবার নজর কাড়ে তার আঙুলের আংটি। যদিও একই দিন সন্ধ্যায় এক ইভেন্টে যোগ দিতে গিয়ে ওই আংটিটি আর দেখা যায়নি। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বিজয়-রাশমিকাকে একসঙ্গে দেখা যায়। দু’জনের ভক্তদের উদ্দেশে হাত নাড়ানোর ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিজয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিজয় লিখেছিলেন, ‘অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’
ভক্তদের সবচেয়ে উচ্ছ্বসিত করেছে প্যারেডের সেই মুহূর্ত, যখন কিছু সময়ের জন্য রাশামকা ও বিজয়কে হাত ধরাধরি করতে দেখা যায়। ফলে তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়েছে।
শোনা যাচ্ছে, শিগগিরই ‘ভিডি-১৪’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে রাশমিকা ও বিজয়কে। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে। সূত্র: টাইমস নাউ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments