মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআছিয়াকে নিয়ে পিজিতের প্রতিবাদী গান
spot_img
spot_img

আছিয়াকে নিয়ে পিজিতের প্রতিবাদী গান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। সেই ঘটনাকে সামনে রেখে কথা-সুরে কিছু প্রশ্ন তুলেছেন তরুণ সংগীতশিল্পী পিজিত মহাজন।

গতকাল পিজিতের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘জাস্টিস ফর আছিয়া’ শিরোনামের গানটি। কথা-সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন পিজিত মহাজন।

গানটি প্রকাশের পর দারুণ সমর্থন পাচ্ছেন শ্রোতা-সমালোচক-শিল্পীদের কাছ থেকে। অনেকেই গানটির প্রশংসা করে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। শিল্পীর এমন প্রতিবাদী গানের জন্য ধন্যবাদ দিচ্ছেন শ্রোতারা।

দ্রুততম সময়ের মধ্যে গানটি তৈরি ও প্রকাশ প্রসঙ্গে পিজিত বলেন, গানে গানে নিজের ভেতরের প্রতিবাদটুকু জানালাম। আমার দেশ শান্ত হোক, শিশুরা থাকুক নিরাপদ, এই প্রার্থনা সবসময়।

এবারই প্রথম নয়। আগেও পিজিত সময় ও সমাজের নানা বিষয়ে গান বেঁধে কণ্ঠে তুলেছেন। এরমধ্যে করোনা মহামারি, বন্যা আর তিস্তার ভাঙন নিয়ে তৈরি গানগুলো প্রশংসা পেয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গান গেয়েছেন পিজিত। ‘মধ্যবিত্ত’ শিরোনামের সেই গানটি মুক্তি পাবে মহাজনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments