ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবসের মতো আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিকে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে নামে মাত্র বেড়েছে টাকার অংকে লেনদেন।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৩৩ শতাংশ বা ১২৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৬.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৪.৭৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬৭.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৪৭২টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৮৮১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮৯ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৫৩ শতাংশ বা ১৪২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০৪.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৫.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৫.৪৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮২.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯১.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৬৯২টি শেয়ার ১ লাখ ৪৬ হাজার ৭৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৭১ কোটি ৫২ লাখ ৪৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৪৯ শতাংশ বা ৩৯৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫১৯.৮২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.৪৮ শতাংশ বা ২৩৯.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৬৫.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১১ লাখ ৫৬ হাজার ১১৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments