ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। দিন শেষে আজ ৫২.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ৩০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ২৬.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৫.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭১.৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৮১.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭ টির, কমেছে ১৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫২.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ২৫ লাখ ৪২ হাজার ২৬৩ টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৮০ লাখ ৪২ হাজার টাকা।
গত কার্যদিবসে, ২৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৮৯.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৩.৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৮৪.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২ টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয় ৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৩.৪০ শতাংশ শেয়ারের বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭ লাখ ১৭ হাজার ৯৪৭ টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ০০১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ০৭৯.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ০১ লাখ ৯২ হাজার ২৪৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ



























Recent Comments