ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট করেছেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
তিনি লেখেন, আজকেই শুরু হবে শেষ খেলা!!! একটু পরে লাইভে এসে সব কিছু পরিষ্কার করা হবে। একটু ধৈর্য ধরুন।
এই পোস্ট ঘিরে তার অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কেউ ধারণা করছেন, এটি তার ব্যক্তিগত জীবনের কোনো বিষয় হতে পারে, আবার কেউ মনে করছেন, এটি হয়তো তার নতুন কোনো প্রজেক্ট বা ক্যারিয়ার সংক্রান্ত ঘোষণা।
চমকের লাইভে কী নিয়ে কথা বলবেন, তা জানতে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন দেখার বিষয়, এই “শেষ খেলা” আসলে কীসের ইঙ্গিত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.



























Recent Comments