রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআজকের দিনে ঘটে যাওয়া ইতিহাসের ঘটনা
spot_img
spot_img

আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাসের ঘটনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যু বরণ করেছিলেন।

এক নজরে ইতিহাসের পাতায় ১৬ ফেব্রুয়ারি ঘটনাবলি:
১২৪৯ – ফ্রান্সের রাজা নবম লুই কর্তৃক এন্ড্রু দা লংজুমেওকে মোঙ্গল সাম্রাজ্যের খাগানের কাছে দূত হিসেবে প্রেরণ করা হয়।
১৭০৪ – অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
১৮০৮ – ফরাসিদের স্পেন দখল।
১৮৭৩ – স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯১৮ – কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়।
১৯২৩ – হাওয়ার্ড কার্টার ফারাও সম্রাট তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন।
১৯৩০ – যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
১৯৩৪ – সোশ্যাল ডেমোক্র্যাট ও রিপাবলিকানিশজার স্কাটজবান্ডদের পরাজয়ের মাধ্যমে অস্ট্রীয় গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৩৬ – পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।
১৯৪৬ – সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
১৯৫৯ – ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
১৯৬১ – এক্সপ্লোরার প্রোগ্রাম: এক্সপ্লোরার ৯ উদক্ষেপণ করা হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।
১৯৭৪ – পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।
১৯৮৫ – হিজবুল্লাহ গঠিত হয়।
১৯৮৬ – পর্তুগালের প্রথম অসামরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন ড. মারিও সোরেস।
১৯৯২ – দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি শহীদ হন।
২০০৫ – কিয়েটো প্রটোকল কার্যকর হয়।

আজকে যাদের জন্ম:
১৭৩২ – আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেন।
১৮১২ – হেনরি উইলসন, মার্কিন কর্নেল ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ১৮তম উপ-রাষ্ট্রপতি।
১৮২২ – আধুনিক ভারততত্ত্ববিদ ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার অন্যতম পথিকৃতও প্রাবন্ধিক রাজেন্দ্রলাল মিত্র জন্ম গ্রহণ করেন।(মৃ.১৮৯১
১৮৩১ – নিকোলাই লেসকভ, রুশ লেখক ও সাংবাদিক।
১৮৩৮ – হেনরি অ্যাডাম্‌স, মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
১৮৬৮ – আলবার্ট রোজ-ইন্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯০৪ -ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী। (মৃ.১৯৬৮)
১৯১১ – অমিতা ঠাকুর রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি। (মৃ.৮/০৩/১৯৯২)
১৯২৭ – শহীদুল্লাহ কায়সার, বাঙালি লেখক ও বুদ্ধিজীবী।
১৯৩৫ – ব্রেডফোর্ড‌ পার্কি‌ন্সন, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক, জিপিএস-এর জনক।
১৯৩৬ – রাজিয়া খান, বাংলাদেশি সাহিত্যিক।
১৯৩৯ – বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত ভারতীয় বাঙ্গালি চিত্রকর যোগেন চৌধুরী
১৯৪২ – এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী ও বঙ্গবন্ধুর জামাতা। (মৃ. ২০০৯)
১৯৪৮ – নীলুফার ইয়াসমীন, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
১৯৫৩ – অলিভিয়া, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫৪ – মাইকেল হোল্ডিং, জ্যামাইকান ক্রিকেটার।
১৯৫৯ – জন ম্যাকেনরো, মার্কিন টেনিস খেলোয়াড়।
১৯৮৮ – ডেনিলসন পেরেইরা নেভেস, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।

আজকে যাদের মৃত্যু:
১২৭৯ – দ্বিতীয় অলফেন্সো, পর্তুগালের রাজা।
১৩৯১ – পঞ্চম জন পেলাইওলোগস, বাইজেন্টাইন সম্রাট।
১৪৫৯ – আকশামসাদ্দিন, উসমানীয় ধর্মীয় পণ্ডিত, কবি, সুফি ও দ্বিতীয় মুহাম্মদের উপদেষ্টা।
১৭৫৪ – রিচার্ড‌ মিড, ইংরেজ চিকিৎসক।
১৮৩৪ – লাইফবোট-এর উদ্ভাবক লিওনেল লুকিন মৃত্যুবরণ করেন।
১৮৯৯ – ফেলিক্স ফাওরি, ফরাসি ব্যবসায়ী ও রাজনীতিবিদ, ফ্রান্সের ৭ম রাষ্ট্রপতি।
১৯০৭ – জোযুয়ে কার্দুচ্চি, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি ও শিক্ষক।
১৯৩২ – ফার্ডিনেন্ড বুইসন, ফরাসি একাডেমিক ও রাজনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯৩৩ – কালীপদ মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।(জ.১৯১০)
১৯৩৬ – টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৪৪ -দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক।(জ.৩০/০৪/১৮৭০)
১৯৫৬ – মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ।(জ.১৮৯৩
১৯৬২ – প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যসেবী হেমেন্দ্রপ্রসাদ ঘোষ। (জ.১৮৭৬)
১৯৮১ – সাহিত্যিক খান মুহম্মদ মইনুদ্দীন মৃত্যুবরণ করেন।
১৯৮২ – শিক্ষাবিদ, গবেবষক ড. মুহম্মদ এনামুল হক মৃত্যুবরণ করেন।
১৯৮৪ – মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
১৯৮৯ – নাট্যকার নূরুল মোমেন মৃত্যুবরণ করেন।
১৯৯০ – নুরুল মোমেন একজন বাংলাদেশী অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক, এবং প্রাবন্ধিক।
১৯৯৯ – কাজী আরেফ আহমেদ, (রাজনীতিবিদ), বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
২০১৬ – বুত্রোস বুত্রোস গালি, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব।

উল্লেখ্য, আজকের দিবস বিশ্ব কালনিতা দিবস।

 

 

ডেইলি শয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments