ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ শনিবার (১৩ জুন) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায়।
এর আগে চলতি মাসে তিন দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। গত ২ জুন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ৬ জুন ৫ হাজার ৪৮২ টাকা এবং ১০ জুন ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়। সর্বশেষ কমানোর ফলে চার দফায় ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা হ্রাস পেয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
তবে নির্ধারিত স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা, কারুকাজ ও মানভেদে মজুরির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংগঠনটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments