বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা
spot_img
spot_img

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ১৯ মে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ তিনি সম্মাননা পাচ্ছেন বলে জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

এই সম্মাননা আগামী দিনের কাজের প্রেরণা জানিয়ে ফেরদৌস আরা বলেন, ‘শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্যদিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে।

যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে মনে করছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments