বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ আন্তর্জাতিক নার্স দিবস
spot_img
spot_img

আজ আন্তর্জাতিক নার্স দিবস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনে আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে আন্তর্জাতিক নার্স দিবস উৎযাপন করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উৎযাপন করা হচ্ছে। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই—বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন।

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে আজ বেলা ১১টায় মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অডিটরিয়ামে এক আলোচনাসভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) নার্স দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। অতীতে ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশনে দিবসটি উৎযাপন করা হচ্ছে।

দেশে নার্সিং সেক্টরকে আন্তর্জাতিক মানে নেওয়ার নানা উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৯ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আট টি নার্সিং ইন্সটিটিউটকে নার্সিং কলেজে রূপান্তর করেন। এন্ট্রি পয়েন্টে সিনিয়র স্টাফ নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের ১৩ বছরে সারা দেশে হাসপাতালগুলোতে ৩৩ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতেই এই উদ্যোগ। দেশে এমএস, এমডি, পিএইচডি, এমপিএইচসহ উচ্চতর ডিগ্রিধারী সহস্রাধিক নার্স আছেন। কিন্তু তারা সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিকিৎসা সেবায় চিকিৎসকের পাশে থেকে নার্সরা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকেরা ব্যবস্থাপত্র দিয়ে দায়িত্ব শেষ করেন। কিন্তু রোগীকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে পরবর্তী চিকিৎসাসেবার সার্বিক তত্ত্বাবধানে থাকেন নার্সরা। নার্সরাই পারেন ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে রোগীর মানসিক যন্ত্রণা বা ভীতি কমিয়ে দিতে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, বাংলাদেশে বিশ্বমানের নার্স গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমসমূহ সর্বস্তরে প্রশংসিত হয়েছে। বর্তমান সরকারের আমলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিপুলসংখ্যক নার্স নিয়োগ, নতুন পদ সৃজন, বিশেষায়িত নার্স গড়ে তোলা, নার্সিং খাতের নানাবিধ প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নার্সিং সেবার মান বৃদ্ধি করাসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার বলেন, আধুনিক নার্সিং পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী এই দিনকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়। নার্স দিবসে নার্স কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে সারা দেশের নার্সদের শুভেচ্ছা জানান এবং সরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠানে কর্মরত সব সিনিয়র স্টাফ নার্সের পদবি পরিবর্তন করে নার্সিং অফিসার পদবি করার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্হ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments