
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতা সংকটে পরেছে ১২৩টি কোম্পানি। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ সবচেয়ে বেশি ক্রেতা সংকটে আছে ব্যাংক খাতের কোম্পানি। ব্যাংক খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা সংকটে আছে। এছাড়াও প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ১৫টি এবং মিউচ্যুয়াল ফান্ড ও ফার্মা খাতের ১৪টি এবং কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতা সংকটে রয়েছে।
এদিন ক্রেতা সংকটে আরোও রয়েছে- জ্বালানি খাতের ১২টি, আর্থিক খাতের ১১টি, বীমা খাতের ৪টি, সিমেন্ট, বিবিধ ও খাদ্য খাতের ৩টি, ট্যানারি খাতের ২টি,সিরামিক, সেবা, আইটি খাতের ১টি কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই
































Recent Comments