ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ জানুয়ারি, বুধবার সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতা সংকটে পরেছে ১২০টি কোম্পানি। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ সবচেয়ে বেশি ক্রেতা সংকটে আছে ব্যাংক খাতের কোম্পানি। ব্যাংক খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা সংকটে আছে। এছাড়াও প্রকৌশল খাতে ১৬টি কোম্পানি এবং বস্ত্র খাতের ১৫টি কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ক্রেতা সংকটে রয়েছে।
এদিন ক্রেতা সংকটে আরোও রয়েছে-আর্থিক ও জ্বালানি খাতের ১২টি, বীমা খাতের ৬টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৫টি, সিমেন্ট, টিলিকমিউনিকেশন ও খাদ্য খাতের ৩টি, আইটি ও কাগজ খাতের ২টি, সেবা, ট্যানারি এবং ভ্রমণ খাতের ১টি কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments