মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ
spot_img
spot_img

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হালনাগাদ শেষে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের ব্রিফ করবে কমিশন।

জানা গেছে, উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে একযোগে এ তালিকা প্রকাশ করা হবে। তালিকার ওপর কারও আপত্তি থাকলে তা ১৭ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।

খসড়া প্রকাশের পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments