ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৮ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বিকন ফার্মা, ইবিএল এনআরবি ফান্ড, জেনারেশন নেক্সট, ইসলামিক ফাইন্যান্স, যমুনা ব্যাংক, তিতাস গ্যাস এবং ইউনাইটেড পাওয়ার।। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ বিকন ফার্মার শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ, ইবিএল এনআরবি ফান্ডের ৪০ পয়সা বা ১০ শতাংশ এবং জেনারেশন নেক্সটের ৬০ পয়সা বা ১০ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১ টাকা বা ১০ শতাংশ, যমুনা ব্যাংকের ১ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ, তিতাস গ্যাস ট্রান্সমিশনের ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ১৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ, ডিবিএইচ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments