ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪২ টাকা ৯০ পয়সা। এদিকে লুব-রেফ বাংলাদেশের ৯.৯৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় এবং রূপালী ব্যাংকের ৯.৯০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- অলিম্পিক এ্যাক্সেসরিজ, খান ব্রাদার্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, দ্যা ঢাকা ডায়িং, জেনারেশন নেক্সট এবং খুলনা প্রিন্টিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments