ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মীর আখতার হোসেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৯ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭৪ বারে ৫ লাখ ৩৮ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৮৭ বারে ৩৭ লাখ ৫৬ হাজার ২৫৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ার দর আজ কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ৫১০ বারে ৭ লাখ ৩ হাজার ৮২৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বিডি ওয়েল্ডিংয়ের ৫.২১ শতাংশ, আরামিট লিমিটেডের ৫.০৮ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.৯৮ শতাংশ, বেঙ্গল উইন্ডশোয়ের ৪.৬৬ শতাংশ, ফার ইস্ট নিটিংয়ের ৪.৬২ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের ৪.৪৩ শতাংশ এবং অরিয়ন ইনফিউসনের শেয়ার দর ৪.৩১ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments