শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআজ থেকে টানা ৪ দিন বন্ধ ব্যাংক-পুঁজিবাজার
spot_img
spot_img

আজ থেকে টানা ৪ দিন বন্ধ ব্যাংক-পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে আজ সব তফসিলি ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের নির্দেশনায় বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে এদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

এদিকে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রবিবার (১৩ অক্টোবর) পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় দুর্গাপূজায় মোট চারদিন ছুটি মিলেছে। ফলে আগামী রবিবার (১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

চারদিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে লেনদেন চালু হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments