শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না আট ট্রেন
spot_img
spot_img

আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না আট ট্রেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় ট্রেনের সময় ঠিক রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী আট এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। শনিবার (২৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

এই সময়ে ট্রেনগুলো শুরুর স্টেশন থেকে ছেড়ে এসে কমলাপুর স্টেশনে প্রবেশের আগে বিমানবন্দর স্টেশনে থামবে না। ট্রেনগুলো জয়দেবপুর বা টঙ্গী স্টেশন থেকে সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে, ঈদযাত্রা শুরুর দিন শনিবার (২৪ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।

আরও জানানো হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ৫দিন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments