ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বঙ্গজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ টাকা ৫০ পয়সা বা ৬.৫৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয়েছে ১৪৮ টাকা ৭০ পয়সা। এছাড়া মুন্নু এগ্রোর শেয়ারের দর ৫.৬৫ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৫.২৬ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে স্টাইলক্রাফট, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্স, পেপার প্রসেসিং, জিকিউ বলপেন, নাভানা ফার্মা, ইয়াকিন পলিমার এবং সী পার্ল বিচ এই তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments