ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৪.৭২ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭২ টাকা ৬০ পয়সা। এদিকে এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩.৩২ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং আরামিট সিমেন্ট লিমিটেড ৩.২০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইয়াকিন পলিমার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী ব্যাংক, রতনপুর স্টিল, মেট্রো স্পিনিং এবং প্রগতি লইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments