ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৪৪ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৭ টাকা ৪০ পয়সা। এদিকে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯.২১ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৮.৫৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- এশিয়া প্যাসিফিক, আজিজ পাইপস, ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, দেশবন্ধু পলিমার, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments