ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা বা ৫.৫৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫০ টাকা ৮০ পয়সা। এদিকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ৫.০৩ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং মেট্রো স্পিনিং লিমিটেডের ৪.৮০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, অলিম্পিক এক্সেসরিস এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments