ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির সর্বশেষ ৪৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০১ বারে ৩৬ হাজার ৮৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।
ইস্টার্ণ লুব্রিকেন্টস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩৯ টাকা ১০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৯১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, ইস্টার্ন ক্যাবলস, পেপার প্রসেসিং, শ্যামপুর সুগার মিলস, হাইডেলবার্গ সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ও জেনেক্স ইনফোসিস লিমিটটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments