ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা। এদিকে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৬.৬৫ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং এডিএন টেলিকম লিমিটেডের ৫.১৩ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- কোহিনূর ক্যামিকেলস, ওয়েস্টান মেরিন, ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, হাক্কানী পাল্প এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments