ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির সর্বশেষ ১৭৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৫১৩ বারে ২ লাখ ৭৩ হাজার ২৬৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
এমারেল্ড অয়েল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৪.০৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা দরে লেনদেন হয়।
এনভয় টেক্সটাইল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৩.২৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিকস, বিডি মনোস্পুল পেপার,অ্যাপেক্স স্পিনিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিংশাইন টেক্সটাইল, জুট স্পিনিার্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments