
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫০ পয়সা বা ৬.৬৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭ টাকা। এদিকে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৯ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ৫.৪১ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments