
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৬.৭০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৮ টাকা ১০ পয়সা। এদিকে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ৫.৮৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৫.৮৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান, মাইডাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments