
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৬ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪০ পয়সা বা ৫.৫৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬ টাকা ৮০ পয়সা। এদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৫.০২ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং এফএএস ফাইন্যান্স লিমিটেডের ৪.৯২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- বেঙ্গল উইণ্ডসর, মাইডাস ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, আরএসআরএম স্টিল, বিডি থাই, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments