
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার, ৩১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৩৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪ টাকা ৫০ পয়সা। এদিকে জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস লিমিটেডের ৭.৯৭ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং বিডি ফাইন্যান্স লিমিটেডের ৭.৬৯ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- কে এন্ড কিউ, ইমাম বাটন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিট, হামিদ ফেব্রিক্স, স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments