ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫.৭০ টাকা। এদিন শেয়ারটির দর ৩০ পয়সা বা ৫ শতাংশ কমেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটির লেনদেন শুরু করেছিলো ৩২৬.৯০ টাকায়। আজ সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩০৪ টাকা। এ হিসেবে শেয়ারটির দর কমেছে ১৫ টাকা ৬০ পয়সা বা ৪.৮৮ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্সুরেন্সের লেনদেন শুরু করেছিলো ৭৩ টাকা ১০ পয়সা দরে। সর্বশেষ শেয়ারটির দর হয়েছে ৭০ টাকা । এ হিসেবে দর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ৪.২৪ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, ইনটেক, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এসকে ট্রিমস, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, কেডিএস এক্সেসরিস এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments