
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ২৩ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ। এদিকে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের শেয়ারের দর ৮.৫১ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ারের দর ৭.৫২ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, জাহিন টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স, ঢাকা ডায়িং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং আমান ফিড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments