
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ৯ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৯ টাকা ৯০ পয়সা বা ৩ শতাংশ। এদিকে আফতাব অটোমোবাইলসের শেয়ারের দর ২.৯৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দর ২.৯৯ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, রংপুর ফাউড্রি, এস্কয়ার নিট, ফার কেমিক্যাল, হামি ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments