
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ২৭ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬৪ টাকা ১০ পয়সা বা ৩ শতাংশ। এদিকে খান ব্রাদার্সের শেয়ারের দর ২.৯৮ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং আইসিবি সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ২.৯৭ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দান জুট, ইস্টার্ন ক্যাবলস, ই-জেনারেশন, মিথুন নিটিং, এনআরবিসি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স এবং আরমিট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments