
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ২৮ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ। এদিকে মোজাফফর হোসেন স্পিনিং মিলসের শেয়ারের দর ২.৯৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং কোহিনূর ক্যামিকেলসের শেয়ারের দর ২.৯৯ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, জাহিন স্পিনং, বিকন ফার্মা, সোনালী পেপার, আফতাব অটো, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments