ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৯ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ার দর ৬০ পয়সা বা ৩ শতাংশ ও ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। এদিকে এইচ আর টেক্সটাইলের শেয়ার দর ২.৯৯৫ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় এবং ফাউন্ড্রি লিমিটেডের শেয়ার দর ২.৯৯১ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- জনতা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল এবং আলহাজ টেক্সটাইল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments