ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৯৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ার দর ৯.৯৫ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- বিচ হ্যাচারি, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বে লিজিং, জিএসপি ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments