ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২১ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ প্রতিষ্ঠান টির ইউনিট দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৪১ শতাংশ। এদিকে দুলামিয়া কটনের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮.২৪ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির শেয়ার দর ৮.১৯ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- জুট স্পিনার্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বিডি থাই এ্যালুমিনিয়াম, এক্টিভ ফাইন কেমিক্যালস, নিউলাইন ক্লোথিংস, বঙ্গজ এবং আজিজ পাইপস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments