ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ নভেম্বর, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৮৬ টাকা ৬০ পয়সা বা ১৬.৩৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটির সর্বশেষ দর হয় ৪৪২ টাকা। এছাড়াও বিডি ল্যাম্পসের ২৯ টাকা ১০ পয়সা বা ১০.৩২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং জেএমআই হসপিটালের ১০ টাকা বা ৯.৯৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন বসুন্ধরা পেপার মিল, নাভানা ফার্মা, সিনোবাংলা, লুবরেফ বিডি, কোহিনুর কেমিক্যাল, ইস্টার্ণ হাউজিং এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দর কমে লুজার তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments