ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস সঙ্গলবার ৫ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস এবং লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ প্রতিষ্ঠান টির ইউনিট দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা বা ৫.১৩ শতাংশ। এদিকে ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪.৯৬ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং পেনিনসুলা চিটাগং পিএলসির শেয়ার দর ৪.৩৯ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, পিপলস লিজিং, তুং হাই নিটিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, কনফিডেন্স সিমেন্ট এবং রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments