ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৫ টাকা ৭০ পয়সা বা ১১.৯১ শতাংশ। এদিকে খুলনা পাওয়ারের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৬৬ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর ৮.৫২ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- গ্লোবাল হেভি কেমিক্যালস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইভেন্স টেক্সটাইল, শাইন পুকুর সিরামিক্স, প্রিমিয়ার সিমেন্ট, খান ব্রাদার্স এবং ফ্যামিলিটেক্স বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments