ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২২ ডিসেম্বর, ২০২৪ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৮.৯৬ শতাংশ। এদিকে আসা বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮.৪৫ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের শেয়ার দর ৮.৪৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- ফিনিক্স ফাইন্যান্স, নিউ লাইন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স, এটলাস বাংলাদেশ, মেঘনা সিমেন্ট এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments