ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৬ জানুয়ারি, ২০২৫ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৭৮ শতাংশ। এদিকে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৭.৬৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালের শেয়ার দর ৫.৬০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- লিব্রা ইনফিউশনস, মিঠুন নিটিং, সিঙ্গার বিডি, বিডি থাই ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments