ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা এসবিএসি ব্যাংক-এর শেয়ার দর ৫০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৫.২৬ শতাংশ , রেনউইক যজ্ঞেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লি ৪.৪১ শতাংশ, তুং হাই নিটিং ৩.৪৫ শতাংশ, যৌথভাবে নুরানী ডাইং ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স (SICL) ৩.৩৩ শতাংশ, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স ২.৭৮ শতাংশ এবং হামিদ ফেব্রিক্স ২.৫৮ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments