ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫ পয়সা বা ১৮ দশমিক ৪২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আমান ফীড পিএলসির ইউনিট দর ৫ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
আজ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সমতা লেদার কমপ্লেক্স, দুলামিয়া কটন স্পিনিং মিলস, শমরিতা হসপিটাল লিমিটেড এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments