ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে প্যারামাউন্ট টেক্সটাইলের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৪.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৭০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৪.২৬ শতাংশ, দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সায়।
আর ২ টাকা ৮০ পয়সা বা ৩.৬৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রহিমা ফুড কর্পোরেশন, দিনশেষে যার দর দাঁড়ায় ৭৩ টাকা ৬০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ গার্মেন্টস ২.৮৮ শতাংশ, শ্যামপুর সুগার মিলস্ ২.৭৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ২.৬৩ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২.৫০ শতাংশ, রূপালী ব্যাংক ২.৩৩ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ২.১৫ শতাংশ এবং আটলাস বাংলাদেশ ২.১৪ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments