ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ক্যাপিটেক মিবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।স্টক মার্কেট ডেটা
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল মিলস্-এর দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৮.৮১ শতাংশ, দাঁড়িয়েছে ৪১ টাকা ৪০ পয়সায়।
আর ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৪৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, দিনশেষে যার দর দাঁড়ায় ৮৫ টাকা ৮০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তুংহাই নিটিং ৬.২৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ৬.২৩ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ৬.০৬ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ৫.৫৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.৪৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.৪৩ শতাংশ ও আগ্রণী ইন্স্যুরেন্স ৫.২৩ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments