সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআজ দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

আজ দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে বিডি থাই ফুডের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৫.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ টাকায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাওয়ার গ্রিডের দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৫.৪৭ শতাংশ, দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩০ পয়সায়।

আর ৩০ পয়সা বা ৫.৩৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ৫ টাকা ৩০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- যমুনা অয়েল ৫.৩১ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ৫.০০ শতাংশ, স্টাইল ক্রাফট ৪.৭৫ শতাংশ, সেনা ইন্স্যুরেন্স ৪.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৪.৫৯ শতাংশ, এইচ. আর. টেক্সটাইল ৪.১৭ শতাংশ ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৪.০৮ শতাংশ কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments